1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নওগাঁর বদলগাছীতে সড়কের পাশে দোকান থেকে ককটেল ও পেট্রোল বোমা উ/দ্ধার - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

নওগাঁর বদলগাছীতে সড়কের পাশে দোকান থেকে ককটেল ও পেট্রোল বোমা উ/দ্ধার

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

কাজী নূরনবী নাইস
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় সড়কের পাশে দোকান থেকে ছয়টি ককটেল ও চারটি পেট্রোল বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে রাস্তার পাশে এক দোকান থেকে এসব উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল বদলগাছী সড়কের পাশের ওই দোকানে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় হাতে তৈরি ছয়টি তাজা ককটেল ও চারটি পেট্রোল বোমা পায়।
তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান,উদ্ধারকৃত বিস্ফোরকগুলো বর্তমানে থানা হেফাজতে রয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে এসব বিস্ফোরক মজুত করেছিল,তা তদন্ত করছে পুলিশ। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে আরো জানায় এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিস্ফোরক আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট