1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নওগাঁর ধামইহাটে কুকুরের মাংস বিক্রির চেষ্টাকালে মাংস জব্দ - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

নওগাঁর ধামইহাটে কুকুরের মাংস বিক্রির চেষ্টাকালে মাংস জব্দ

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

কাজী নূরনবী নাইস
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির চেষ্টাকালে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রবিবার ১৫ ফেব্রুয়ারি সকালে উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী বাজার সংলগ্ন তেতুলতলী মোড় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনার জানাজানি হওয়ার পর অভিযুক্ত কসাই ও তার সহযোগী দুজন পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে জবাইকৃত কুকুরের মাংস উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবাড়ী বাজারের খাসির মাংস বিক্রেতা এনতাজুল কসাই এবং তার সহযোগী দুলু মৌলভী দীর্ঘদিন ধরে এলাকায় মাংস বিক্রি করে আসছেন। তারা সাধারণত নিজ বাড়ি থেকে মাংস প্রসেসিং করে বিক্রির উদ্দেশ্য দোকানে নিয়ে আসতেন।
আজ সকালে এনতাজুলের বাড়িতে একটি কুকুর জবাই করার বিষয়টি প্রতিবেশীরা জানতে পারেন। বিষয়টি দ্রুত জানাজানি হলে স্থানীয় প্রতিবেশীর প্রতিবাদ শুরু করেন। অবস্থা বেগতিক হওয়ায় অভিযুক্ত কসাই ও তার সহযোগী দোকানের মাংস ফেলে দ্রুত এলাকা থেকে সটকে পরে। মুহূর্তের মধ্যে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায় এবং চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশের এসআই আবির ঘটনাস্থলে পৌঁছে মাংসগুলো জব্দ করেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এআই টেকনিশিয়ান মিজানুর রহমান মিন্টু ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করেন যে,উদ্ধারকৃত মাংসগুলো খাসির নয়, কুকুরের।
জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন,ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কেজি জবাই করা কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত এনতাজুল ও দুলু মৌলভী পালিয়ে যায় তাদের আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাংসগুলো যথাযথ প্রক্রিয়ায় অপসারণ করা হয়েছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ মাংসগুলো উদ্ধার করেছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট