1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম এলাকায় ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের ১ লাখ ৩ হাজার পিস ট্যাপেন্টাডল ব্র্যান্ডের মা/দক উদ্ধার করেছে ৩৯ বিজিবি।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় ঔষধ পাচারের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় Tapentadol Tablets 100mg আটক করে।

বিজিবি সূত্র জানায়, আন্তর্জাতিক সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পদ্ধতিতে এসব ঔষধ দেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল। অভিযানে উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেটের সিজার মূল্য ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় তারা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নীতি অনুসরণ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় যে কোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

উদ্ধারকৃত মালামাল জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট