1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বাগমারায় বিএনপি নেতা উপাধ্যক্ষ আব্দুস সোবহানের পুকুরে বিষ প্রয়োগে দেড় কোটি টাকার ক্ষতি - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

বাগমারায় বিএনপি নেতা উপাধ্যক্ষ আব্দুস সোবহানের পুকুরে বিষ প্রয়োগে দেড় কোটি টাকার ক্ষতি

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান।শনিবার রাতের কোনো এক সময় দুবিলার বিলে সাধারণ মানুষের কাছ থেকে লিজ নেওয়া ৫০ বিঘা আয়তনের একটি পুকুরে অজ্ঞাত দুষ্কৃতকারীরা বিষ প্রয়োগ করে। এতে প্রায় দেড় কোটি টাকার মাছ মারা গেছে বলে অভিযোগ করেন তিনি।রবিবার সকালে পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, বড় বড় মাছ পানিতে ভেসে উঠেছে। অনেক মাছ সাধারণ মানুষ নিয়ে গেছে।পানি ঠান্ডা ও বিষের প্রভাবে অনেক মাছ তলিয়ে গেছে, যেগুলো এক-দুই দিনের মধ্যে পচে ভেসে উঠবে বলে জানান এলাকাবাসী।বিএনপি কর্তৃক গত সোমবার মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশের পর থেকেই বাগমারায় একের পর এক অঘটন ঘটছে।উপাধ্যক্ষ আব্দুস সোবহান রাজশাহী-৪(বাগমারা)আসনে মনোনয়ন বঞ্চিত অধ্যাপক কামাল হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।উপাধ্যক্ষ সোবহান জানান, “গতকাল রাতে দুষ্কৃতকারীরা পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। রাতেই পাহারাদার মাছ ভেসে উঠতে দেখে খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। সকাল থেকে মৃত মাছের সংখ্যা আরও বাড়ছে।”তিনি দীর্ঘদিন ধরে ইটভাটার ব্যবসার পাশাপাশি একাধিক পুকুরে মাছ চাষ করছেন। ইজারা নিয়ে এই পুকুরেও মাছ চাষ করছিলেন।তার অভিযোগ,“রাজনৈতিক কারণে, বিশেষ করে অধ্যাপক কামাল হোসেনের পক্ষে থাকার কারণে এতো বড় ক্ষতি করা হয়েছে। কারও সঙ্গে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই।এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়ে গেছে।বিষয়টি পুলিশকে জানিয়েছি, আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করব।”বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট