1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শেরপুরে র‌্যাবের অ*ভি*যা*নে ১৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রে/ফ/তা/র - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শেরপুরে র‌্যাবের অ*ভি*যা*নে ১৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রে/ফ/তা/র

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাকির ইসলাম , শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪, সিপিসি-১, জামালপুরের অভিযানে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ হামিদুল (১৯)কে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। রবিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের ব্রীজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা হামিদুলকে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট