1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
মণিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। সচেতনতা ও অভিযানে মাদক নির্মূলে নতুন অধ্যায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ খামেনি হ/ত্যা/র প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন আলি খামেনি কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন আদ্রিকা এ্যানী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান মাগফিরাতের দশক: আল্লাহর ক্ষমা পেতে যেসব আমল করবেন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হাম/লার দাবি ইরানের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ (সাতাত্তর) জনকে গ্রেফতার করেছে ডিএমপি

সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: ফাইল ছবি

১০ নভেম্বর দুই দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কনফারেন্সের শেষ দিনে এসে গিয়েছিল বাংলাদেশের টেস্ট অভিষেকের রজতজয়ন্তীও। কিন্তু ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শেষ ভাগে দেখা দেয় অব্যবস্থাপনা। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ক্রিকেট কনফারেন্সের সমাপণী, টেস্ট অভিষেকের রজতজয়ন্তী দুই উপলক্ষ্য একসঙ্গে মিলে যাওয়ায় সাংবাদিকদের সঙ্গে কেক কাটার সুযোগ তৈরি হয়েছিল বুলবুলের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। কিন্তু অধিকাংশ সাংবাদিক এই অনুষ্ঠানে ঢুকতে না পেরে বয়কট করেছিলেন এই সংবাদ সম্মেলন। বেশির ভাগ গণমাধ্যমেই বিসিবির এই শুভ উদ্যোগের খবর তাই প্রচার হয়নি। শেষভাগে এসে এমন অব্যবস্থাপনার জন্য ক্ষমা চেয়ে বুলবুল আজ বিসিবির এক ভিডিও বার্তায় বলেন, ‘গত ১০ নভেম্বর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। স্বয়ং আমি দাওয়াত দিয়েছিলাম আপনাদের। কিন্তু বাইরে এসে দেখেছিলাম আপনাদের যথাযথ সম্মান জানানো হয়নি। আপনাদের দাওয়াত দেওয়ার পরও সেটা রক্ষা করার দায়িত্ব ছিল আমার বা ক্রিকেট বোর্ডের। আপনাদের কাছে তাই ক্ষমাপ্রার্থী।’

এমন ভুলের পুনরাবৃত্তি না হয়, সেদিকে খেয়াল রাখা হবে বুলবুল জানিয়েছেন। সাংবাদিকদের কাছে আবারও ক্ষমা চেয়ে বিসিবি সভাপতি বলেন, ‘ক্রিকেটের উন্নয়নে ও এগিয়ে যাওয়ার অন্যতম বড় অংশীদার আপনারা। ভুল আমরা করেছি। সেজন্য ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের ভুল যেন না হয়, সেই চেষ্টা করব।আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের কোন বিভাগের কারণে এমনটা ঘটেছে, সেটা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট