1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
পরবর্তী ইউরোর ফাইনাল ওয়েম্বলিতে - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

পরবর্তী ইউরোর ফাইনাল ওয়েম্বলিতে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক

ইউরোপীয় ফুটবলের মহারণ ইউরো ২০২৮-এর উদ্বোধনী ম্যাচ কার্ডিফে অনুষ্ঠিত হবে ৯ জুন। আর ফাইনাল হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ৯ জুলাই। বুধবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে উয়েফা।

এই টুর্নামেন্ট ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ড যৌথভাবে আয়োজন করবে।

মোট ২৪টি দল অংশগ্রহণ করবে, এবং ৫১টি ম্যাচ অনুষ্ঠিত হবে আটটি শহরের নয়টি স্টেডিয়ামে। শহরগুলোর মধ্যে রয়েছে বার্মিংহাম, ডাবলিন, গ্লাসগো, লিভারপুল, ম্যানচেস্টার ও নিউক্যাসল।
সেমিফাইনাল এবং একটি কোয়ার্টারফাইনাল ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, বাকি শেষ-৮ এর ম্যাচগুলো হবে ডাবলিন, গ্লাসগো ও কার্ডিফে। রাউন্ড অব ১৬-এর ম্যাচগুলো সব আয়োজক শহরে অনুষ্ঠিত হবে ওয়েম্বলি ব্যতীত।

আয়োজক দেশগুলো যদি সরাসরি টুর্নামেন্টে স্থান পায়, তাদের গ্রুপ স্টেজের ম্যাচগুলো নিজ দেশে অনুষ্ঠিত হবে।
ইউরো ২০২৮-এর যোগ্যতা অর্জনের জন্য ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস কোয়ালিফাইং খেলবে। সরাসরি টুর্নামেন্টে না গেলে তাদের জন্য মাত্র দুইটি স্থান সংরক্ষিত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট