1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
কমিশনারকে নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থার হুঁ/শি/য়া/রি ডিএমপির - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

কমিশনারকে নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থার হুঁ/শি/য়া/রি ডিএমপির

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে নিয়ে একটি খণ্ডিত ভিডিও ব্যবহার করে কৃত্রিম স্বর সংযোজনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর রিল তৈরি ও প্রচার করা হচ্ছে। ‘আবার ৭১’ নামের একটি ফেসবুক পেজ থেকে এমনটা প্রচার করা হচ্ছে জানিয়ে ডিএমপির পক্ষ থেকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরাজিত ও ষড়যন্ত্রকারী মহল পরিকল্পিতভাবে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

বুধবার (১২ নভেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিকল্পিতভাবে এ ধরনের ন্যক্কারজনক ও বানোয়াট ভিডিও তৈরি ও প্রচারকারীদের দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে।’

সম্প্রতি লকডাউনের নামে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে ডিএমপি।

নগরবাসীর জানমালের নিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ যেসব পদক্ষেপ নিয়েছে, তা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির অপচেষ্টার অংশ হিসেবেই কুচক্রীমহল এ ধরনের ভিডিও তৈরি ও প্রচার করছে বলে মনে করছে পুলিশ।

একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য, ছবি, অডিও বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করতে নেটিজেনদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট