1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশ: বিএসএফ কনস্টেবল আ/ট/ক, পতাকা বৈঠকের প্রস্তুতি - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগফিরাতের দশক: আল্লাহর ক্ষমা পেতে যেসব আমল করবেন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হাম/লার দাবি ইরানের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ (সাতাত্তর) জনকে গ্রেফতার করেছে ডিএমপি শেরপুরে সরকারি মাধ্যমিক স্তরের ৬ হাজার কপি বই জব্দ,ভাঙ্গারীর স্টোর সিলগালা বাগমারায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান শরীয়তপুরে নড়িয়ায় গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার আল্লাহর জ্ঞানের বিশালতা ও পরিব্যাপ্তি হিজবুল্লাহ-হামাস-হুথি একযোগে দিলো খামেনি হ/ত্যা/র বদলা নেয়ার ঘোষণা সুনামগঞ্জের ধর্মপাশায় ভূমিদস্যুদের শিকার এক সাধারণ পরিবার কম বয়সে বড় স্বপ্ন, ব্র্যান্ড জগতে নিজের জায়গা গড়ছেন ফারিহা

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশ: বিএসএফ কনস্টেবল আ/ট/ক, পতাকা বৈঠকের প্রস্তুতি

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

মোঃ আলম, লালমনিরহাট জেলা প্রতিনিধি।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলোচিত দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে কর্মরত কনস্টেবল বলে জানা গেছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার বিপরীতে ভারতের কুচলিবাড়ী থানাধীন কারেঙ্গাতলী এলাকায় অবস্থিত সীমান্ত পিলার ডিএএমপি ১/৭-এর নিকট দিয়ে গরু পাচারকারীদের ধাওয়া করছিল বিএসএফের একটি টহল দল। এ সময় বিএসএফ কনস্টেবল বেদ প্রকাশ প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গরপোতা ক্যাম্পের টহল দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
আটক বিএসএফ সদস্যকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঘন কুয়াশার কারণে চোরাকারবারিদের পিছু নিতে গিয়ে দিকভ্রান্ত হয়ে ভুলবশত বাংলাদেশে প্রবেশ করেন। পরে তাকে তার ব্যক্তিগত অস্ত্র, গোলাবারুদসহ অন্যান্য সরঞ্জামসহ বিজিবির হেফাজতে রাখা হয়।
ঘটনার পরপরই রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়ন ও কোচবিহার-১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক পর্যায়ে টেলিফোনে যোগাযোগ হয় এবং পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।
দহগ্রাম বিজিবি ফাঁড়ির ইনচার্জ তাজিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার মধ্যে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে আঙ্গরপোতা বিজিবির টহল দল তাকে আটক করে। বিষয়টি নিয়ে উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে।
রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন জানান, এ বিষয়ে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট