1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

ফাইল ছবি

আজ শনিবার (১৫ নভেম্বর) থেকে নতুন ইউনিফর্মে দেখা যাবে পুলিশ বাহিনীর সদস্যদের।

পূর্ব ঘোষণা অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে পুলিশ বাহিনীর সদস্যদের নতুন পোশাক পরার কথা থাকলেও সীমিত পরিসরে তা সরবরাহ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও সব সদস্যের জন্য পোশাক তৈরি না হওয়ায় সীমিত পরিসরে কিছু কর্মকর্তাকে নতুন পোশাক দেওয়া হয়েছে। শুরুতে মেট্রোপলিটন ও বিশেষ ইউনিটের সদস্যরা পোশাক পাচ্ছেন।

পরে ধাপে ধাপে পুলিশের বাকি সব সদস্যের কাছে পৌঁছে যাবে নতুন পোশাক।
গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে লোহার রঙের পোশাক পরবেন রেঞ্জ ও মেট্রোপলিটনে কর্মরত পুলিশ সদস্যরা। প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) সব মেট্রোপলিটনে নতুন ইউনিফর্ম চালু হচ্ছে। পরে অন্যান্য ইউনিটেও তা চালু করা হবে।

জুলাই অভ্যুত্থানে নানা কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। দাবি ওঠে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের। পরে নতুন পোশাক অনুমোদন করে সরকার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট