1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে ক*ক*টেল বি/স্ফো/র/ণ, দুই থানার ঠেলাঠেলি - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে ক*ক*টেল বি/স্ফো/র/ণ, দুই থানার ঠেলাঠেলি

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, দুর্বৃত্তরা এসে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখেছি এটা আমাদের থানা এলাকায় পড়েনি। এটা পড়েছে তেজগাঁও থানা এলাকায়।

অন্যদিকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, আমাদের সীমানা বাংলামোটর থেকে আসতে হাতের ডানে পড়ে এবং বামে এই ঘটনাটি ঘটেছে। যেখানে ককটেলটি ফুটেছে, সেটি কলাবাগান থানা এলাকায় পড়েছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি এটা তেজগাঁও থানার ভেতরে পড়েছে, কলাবাগান থানার ঘটনা নয়। যে থানার ঘটনাই ঘটুক, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট