1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
পল্লবী থানা যুবদলের সদস্য সচিবকে গু/লি করে হ/ত্যা - সংবাদ এইসময়
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

পল্লবী থানা যুবদলের সদস্য সচিবকে গু/লি করে হ/ত্যা

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক

নিহত যুবদল নেতা গোলাম কিবরিয়া। ছবি: সংগৃহীত
অস্ত্রধারীদের গুলিতে নিহত হয়েছেন পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তবে কে বা কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিক তিনি তা জানাতে পারেননি।

আমিনুল হক জানান, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবী সেকশন-১২ এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসে থাকা অবস্থায় মোটরসাইকেরে এসে তিনজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে তার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে সাত রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

কিবরিয়া খুনের ঘটনায় পল্লবী-মিরপুরসহ আশপাশের এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

এদিকে খুনিদের চিহ্নিত করে তাদের দ্রুত গ্রেফতারে থানা পুলিশের পাশাপাশি র‌্যাব ও ডিবি মাঠে নেমেছে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার কোনো ফুটেজ পাওয়া যায় কি না গোয়েন্দারা তা খতিয়ে দেখছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট