1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ধান ছেড়ে সবজি চাষে বদলে গেছে শাহজাহানের জীবন - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আল-আকসায় তারাবি বন্ধ, ইসরায়েলি পদক্ষেপকে ‘অবৈধ’ বললেন খতিব নে*তানিয়াহুর কার্যালয়ে শক্তি/শালী ক্ষে/প/ণাস্ত্র হামলা ইরানের কুয়েতে কয়েকটি মার্কিন যু/দ্ধ/বিমান বি/ধ্বস্ত বাগমারায় তিনটি পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি ডাঃ আব্দুল বারী বান্দরবান শহরে উজানী পাড়া অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ও ২ দোকান পুড়ে ছাই। শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হা/ম/লা মণিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। সচেতনতা ও অভিযানে মাদক নির্মূলে নতুন অধ্যায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ

ধান ছেড়ে সবজি চাষে বদলে গেছে শাহজাহানের জীবন

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার খালাজোড়া এলাকার কৃষক মো. শাহজাহান মিয়া। এক সময় ধান চাষে ধারাবাহিক লোকসানে প্রায় দিশেহারা হয়ে পড়েছিলেন তিনি। তবে কৃষি থেকে মুখ ফিরিয়ে নেননি শাহজাহান মিয়া। খুঁজে নেন নতুন পথ, সবজি চাষ। আর সেই সিদ্ধান্তই বদলে দিয়েছে তার জীবন।

শাহজাহানের মতে, ধান করলে বছর শেষে শুধু লোকসান হয়। কিন্তু সবজি চাষে কম খরচে বেশি লাভ। এখন মাসে ৩৫ হাজার টাকার মতো আয় থাকে তার।

কিশোরগঞ্জের সন্তান শাহজাহান প্রায় ১৫ বছর আগে জমা-খরচের সঙ্কটে ধান চাষ ছেড়ে দেন। কৃষি অফিসের পরামর্শে প্রথমে লালশাক, ডাটাশাক, পুঁইশাক ও পাটশাকের আবাদ শুরু করেন। ভালো ফলন পেয়ে আরও উৎসাহ পান।

এরপর ধীরে ধীরে তিনি বেছে নেন জৈব পদ্ধতিতে সবজি চাষ। কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার ছাড়া উৎপাদন করছেন লাউ, করলা, পেঁপে, বেগুন, মরিচ, বরবটি, টমেটো, চিচিঙ্গা, পালংশাকসহ বিভিন্ন মৌসুমি সবজি। বর্তমানে তিনি প্রায় ৯০ শতাংশ জমি বার্ষিক ইজারা নিয়ে বছরজুড়ে শীত-গ্রীষ্মের মিশ্র সবজি উৎপাদন করছেন।

শাহজাহান বলেন, আগে অন্যের জমি বর্গা নিয়ে ধান করতাম। লাভ তো দূরের কথা, সারাবছর ক্ষতি পুষাতেই হিমশিম খেতে হতো। এখন আলহামদুলিল্লাহ, সবজি চাষে বছরে চার লাখ টাকার বেশি আয় হয়। পরিবার নিয়ে ভালোই আছি।

তিনি সম্প্রতি ক্ষেতের চিচিঙ্গা ও লাউ বিক্রি করেছেন। সেখানেও পেয়েছেন দ্বিগুণ মুনাফা। এখন জমিতে শিম, বেগুন, টমেটোসহ শীতকালীন বিভিন্ন সবজি বিক্রির প্রস্তুতি চলছে।

স্থানীয় বাসিন্দা মো. আজাদ মিয়া বলেন, শাহজাহান খুব পরিশ্রমী মানুষ। সারা বছরই মাঠে-ঘাটে কাজ করেন। তার কাছে পাওয়া যায় সবচেয়ে টাটকা সবজি।

আরেক বাসিন্দা মো. আনোয়ার হোসেন বলেন, তার ক্ষেতের সবজি খুব ভালো মানের। তাকে দেখে আমরাও সবজি চাষে আগ্রহী হচ্ছি।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, সবজি চাষে কম খরচে বেশি লাভ এ কারণে এ উপজেলায় এখন বাণিজ্যিকভাবে সবজি আবাদ বাড়ছে। শাহজাহান একজন উদাহরণযোগ্য কৃষক। আমরা তাকে সার, বীজসহ প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি।

তিনি আরও বলেন, বেকার যুবকরা সবজি চাষে এগিয়ে এলে বেকারত্ব কমবে, সঙ্গে উপজেলার অর্থনীতিও শক্তিশালী হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট