1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
কু‌ষ্টিয়ায় অ*জ্ঞা*ত ব্যক্তির ম/র/দেহ উ*দ্ধা*র করেছে পুলিশ - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

কু‌ষ্টিয়ায় অ*জ্ঞা*ত ব্যক্তির ম/র/দেহ উ*দ্ধা*র করেছে পুলিশ

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

হৃদয় রায়হান কু‌ষ্টিয়া জেলা প্রতি‌নি‌ধি

কু‌ষ্টিয়ার ভেড়ামারা উপ‌জেলায় হত্যার পর মুখ পোড়া‌নো অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ন‌ভেম্বর) সকা‌লে স্থানীয়‌দের মাধ্যমে খবর পে‌য়ে ধরমপুর ইউনিয়‌নের রামচন্দ্রপুর বিলপাড়া ধা‌নের মাঠ থে‌কে লাশ‌টি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত ব্যক্তির মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ ফেলে রেখে গে‌ছে দুর্বৃত্তরা।

বিকৃত লাশের পরিচয় মিলেছে। তিনি ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের হরিপুর গ্রামের আবুল কালাম ওরফে কলম দোকানদারের পুত্র সোহেল রানা (৪০) বলে জানা গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) আব্দুর রব তালুকদার ব‌লেন, ধারণা কর‌ছি হত্যার পর মুখ পু‌ড়ি‌য়ে বিকৃত করা হ‌য়ে‌ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম-পরিচয় এখ‌নো শনাক্ত করা সম্ভব হয়‌নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট