1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
পচা খাবার খাওয়ানো হচ্ছে চবি শিক্ষার্থীদের! - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

পচা খাবার খাওয়ানো হচ্ছে চবি শিক্ষার্থীদের!

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পচা ও নষ্ট খাবার বিক্রি হচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দোকানগুলোতে দীর্ঘদিনের পচা ও নষ্ট খাবার বিক্রি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উদ্যোগে অভিযান চালিয়ে এসব পচা খাবার জব্দ করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কলার ঝুপড়িতে এ অভিযান চালানো হয়।

নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা আজ চবির কলা ঝুপড়ির আটটি দোকানে অভিযান পরিচালনা করেন। এরমধ্যে একটি দোকানে প্রচুর পরিমাণে নষ্ট ও পচা খাবার পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে ক্যাব বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. রোজাইন আল রাফি বলেন, আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এরকম নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। আমরা আজ একটি দোকানে প্রচুর পরিমাণে পচা খাবার পেয়েছি। আমরা খুবই শঙ্কিত। কারণ পচা খাবার খাওয়ার কারণে প্রতিনিয়ত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে।

আরও পড়ুন
রাবিতে চালু হলো ই-কার, ভাড়া ৫ টাকা

পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে চবি প্রক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, ঘটনাস্থলে আমি উপস্থিত হয়ে হতভম্ব হয়ে যাই। আমরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমরা আপাতত দোকানটি সিলগালা করেছি। এছাড়া দোকানদারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের চুক্তি বাতিল করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট