1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
এক মাসে ৬ কোটি ৩১ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার করলো বিজিবি - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

এক মাসে ৬ কোটি ৩১ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার করলো বিজিবি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি

চলতি মাসে পার্বত্য চট্টগ্রামসহ দক্ষিণ–পূর্ব রিজিয়নের তিনটি জোনের আওতাধীন ১৩টি ব্যাটালিয়ন পরিচালিত পৃথক অভিযানে ৬ কোটি ৩১ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে পানছড়ির লোগাং জোনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ৩ বিজিবি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চট্টগ্রাম রিজিয়নের দায়িত্বপূর্ণ ৫৪০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার করার ফলে চলতি মাসে বিপুল পরিমাণ চোরাচালান ও অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

জোন অধিনায়ক জানান, ‘সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের নজরদারি জোরদার করা হবে। ’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট