1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শেরপুর জেলা পুলিশের ব্যতিক্রমী আয়োজন গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি ২০২৫ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - সংবাদ এইসময়
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শেরপুর জেলা পুলিশের ব্যতিক্রমী আয়োজন গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি ২০২৫ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি

“গনিতকে করবো জয়”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে
শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে “গনিত উৎসব ও শিক্ষাবৃত্তি ২০২৫” এর পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বেলা ১৩ ঘটিকায় পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি ২০২৫” পুরস্কার বিতরণ করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার; সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব আফসান-আল আলম, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি জনাব কাকন রেজা। এছাড়াও শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জুবায়দুল আলম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ জাহাঙ্গীর আলম খান-সহ প্লেসের শিক্ষকমণ্ডলী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুর জেলা পুলিশের উদ্যোগে ব্যতিক্রমী এই আয়োজনে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের সার্বিক সহযোগিতায় শেরপুর এবং জামালপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত “গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি ২০২৫” প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি ক্লাসের আলাদা আলাদাভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৩০ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে মেডেল, ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষ পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের পক্ষে সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়কে বদলিজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট