1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
রাউজানের নোয়াপাড়ায় দেশীয় চোলাই মদসহ গ্রে*প্তা*র-১ - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

রাউজানের নোয়াপাড়ায় দেশীয় চোলাই মদসহ গ্রে*প্তা*র-১

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

মোঃ আরিফুল ইসলাম রাউজান চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের রাউজানে ১৩ লিটার দেশীয় চোলাই মদসহ বিপ্লব মজুমদার (৪২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। শনিবার (২৭ নভেম্বর) বিকেল পাঁচটায় উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, সংবাদের ভিত্তিতে রাউজান উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া ডিগ্রি কলেজের সামনে রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা বিপ্লব মোটরসাইকেল যোগে চেকপোস্টে পৌঁছালে পুলিশ তাকে থামার সংকেত দেয়। তার হেফাজতে কি আছে জানতে চাইলে বিপ্লব মজুমদার সন্দেহজনক আচরণ ও এলোমেলো কথাবার্তা বলতে থাকেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ এবং মোটরসাইকেল তল্লাশি করে পিছনের হুকে ঝুলানো বাজারের ব্যাগ থেকে ১৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে রাউজান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট