1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মেসিকে গড়পড়তা’ খেলোয়াড় বলায় রিয়াল সভাপতিকে ‘প্রতারক’ আখ্যা - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আল-আকসায় তারাবি বন্ধ, ইসরায়েলি পদক্ষেপকে ‘অবৈধ’ বললেন খতিব নে*তানিয়াহুর কার্যালয়ে শক্তি/শালী ক্ষে/প/ণাস্ত্র হামলা ইরানের কুয়েতে কয়েকটি মার্কিন যু/দ্ধ/বিমান বি/ধ্বস্ত বাগমারায় তিনটি পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি ডাঃ আব্দুল বারী বান্দরবান শহরে উজানী পাড়া অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ও ২ দোকান পুড়ে ছাই। শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হা/ম/লা মণিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। সচেতনতা ও অভিযানে মাদক নির্মূলে নতুন অধ্যায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ

মেসিকে গড়পড়তা’ খেলোয়াড় বলায় রিয়াল সভাপতিকে ‘প্রতারক’ আখ্যা

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সাম্প্রতিক মন্তব্য ঘিরে স্পেনের ফুটবলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ক্লাব অ্যাসেম্বলিতে লা লিগা, উয়েফা এবং বিশেষ করে বার্সেলোনাকে লক্ষ্য করে তীব্র সমালোচনা করেন পেরেজ।

কাতালান ক্লাবকে ঘিরে আলোচনার মূল বিষয় ছিল নেগ্রেইরা কেলেঙ্কারি। পেরেজ আবারও দাবি করেন, এটি ছিল রেফারিদের ঘুষ দিয়ে সিদ্ধান্ত নিজেদের পক্ষে নেওয়ার সুস্পষ্ট চেষ্টা।

পেরেজের এই মন্তব্যে স্বভাবতই দুই ক্লাবের সম্পর্ক আরো খারাপের দিকে যাচ্ছে। পেরেজের মন্তব্যের পরেই পাল্টা প্রতিক্রিয়া জানান বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা।

দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে বার্সেলোনার জয়ের পর গণমাধ্যমে কথা বলতে গিয়ে সাবেক সভাপতি জোয়ান গাসপার্তকে পেরেজের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি কোনো রাখঢাক না রেখে রিয়াল মাদ্রিদ সভাপতিকে প্রকৃত ‘প্রতারক’ বলে আখ্যা দেন।

তিনি বলেন, ‘স্প্যানিশ ফুটবলের আসল নেগ্রেইরা হলেন ফ্লোরেন্তিনো পেরেজ। রিয়াল মাদ্রিদ একশ বছর ধরে নেগ্রেইরা, আর পেরেজ ২৫ বছর ধরে খুব স্পষ্টভাবেই নেগ্রেইরা।’
তিনি আরো বলেন, ‘এখানে একমাত্র প্রতারক হলেন ফ্লোরেন্তিনো পেরেজ।’

পেরেজ যে বার্সেলোনাকে টার্গেট করে বার বার নেগ্রেইরা ইস্যু তুলছেন, সে প্রসঙ্গে গাসপার্ত বলেন, এসব অভিযোগের অর্থ হলো, লিওনেল মেসি নাকি গড়পড়তা খেলোয়াড় এবং রেফারির সহায়তায় সাফল্য পেয়েছেন।

তার ভাষায়, ‘তিনি (পেরেজ) ইঙ্গিত করছেন যে বার্সা যে শিরোপাগুলো জিতেছে তা নাকি প্রাপ্য নয়। অর্থাৎ, মেসি কিছুই না।’

আরো জোরালোভাবে গাসপার্ত বলেন, ‘আসল প্রতারক তিনিই। সবকিছু নিয়ন্ত্রণ করেন তিনি, আর মাঝে মাঝে নেগ্রেইরা আর বার্সার কথা বলে আমাদের আক্রমণ করেন।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট