1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
জয়পুরহাট বিজিবির অভিযানে মাদক দ্রব্য সহ ১ জন আ/ট/ক - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

জয়পুরহাট বিজিবির অভিযানে মাদক দ্রব্য সহ ১ জন আ/ট/ক

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

মোঃ আজাদ আলী, পাঁচবিবি, জয়পুরহাট ।
জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন বিজিবি অভিযান চালিয়ে মাদক দ্রব্য সহ ১ জন পাচারকারীকে আটক করেছে ।

জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন ২০ বিজিবি -এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ৩০ নভেম্বর রবিবার বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার মংলা বিশেষ ক্যাম্পের ক্যাম্পের জোয়ানরা সীমান্তে টহল দিবার সময় ঘাসুরিয়া গ্রামের মাঠের মধ্যে সীমান্ত শূন্য লাইন হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনক ০২ জন ব্যাক্তিকে দেখতে পায়। টহল দল তাদের নিকটবর্তী হলে তারা দ্রুত দৌড় দেয় । এ সময় বিজিবি ধাওয়া করে ঘাসুরিয়া গ্রামের ভুট্টু মন্ডলের ছেলে মোঃ চঞ্চল মন্ডল (২৫) নামে একজনকে আটক করে । টহল দল তাকে তল্লাশী করে তার নিকট থেকে ১৫০ পিস ভারতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২২ হাজার,৫ শত টাকা।

এছাড়াও ঘাসুরিয়া বিওপি ‘র বিশেষ টহলদল কর্তৃক চৌঘুরিয়া নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ৩৮ পিস ভারতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করে।
২০ বিজিবির সূত্রে জানা যায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট