1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নোয়াখালী সুবর্ণচরে নবাগত ইউএনও এর সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

নোয়াখালী সুবর্ণচরে নবাগত ইউএনও এর সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

রিয়াজ উদ্দিন রুবেল
নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

নোয়াখালী সুবর্ণচরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকিব ওসমান এর সঙ্গে সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নবাগত ইউএনও সকলকে স্বাগত জানিয়ে প্রশাসন ও সাংবাদিক একে অপরের পরিপূরক বলে মন্তব্য করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন— উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক আবুল বাসার, সদস্য সচিব আব্দুল আজিজ, ক্লাবের সদস্য ইমাম উদ্দিন সুমন,
দেলোয়ার হোসেন রাজু, আহসান হাবীব, তানভীর ইরাক, ফোরকান উদ্দিন সুজন,ডাক্তার হামিদ উল্যাহ
ফখরুল ইসলাম, ফখরুল মোস্তফা প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজের ইতিবাচক দিক যেমন তুলে ধরেন, তেমনি অসঙ্গতিগুলোও প্রকাশ করেন। প্রশাসন ও সাংবাদিকরা পরিপূরক,সাংবাদিকরা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করলে সমাজ ও রাষ্ট্র উভয়ই উপকৃত হবে। আমি আশাবাদী, সাংবাদিকরা অতীতের মতোই গঠনমূলক ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে সুবর্ণচরের উন্নয়ন ও সুশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’ এসময় সাংবাদিকরাও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট