1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
দুর্গাপুর সীমান্তে কুয়াশার আড়ালে ভারতীয় গরু পাচারের অভিযোগ—সক্রিয় সিন্ডিকেট নিয়ে উদ্বেগ - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

দুর্গাপুর সীমান্তে কুয়াশার আড়ালে ভারতীয় গরু পাচারের অভিযোগ—সক্রিয় সিন্ডিকেট নিয়ে উদ্বেগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

মোঃ আলম, লালমনিরহাট জেলা প্রতিনিধি।

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বানিয়াটারী সীমান্ত দিয়ে প্রতিনিয়ত ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করছে—এমন অভিযোগ পাওয়া গেছে স্থানীয়দের কাছ থেকে। এলাকাবাসীর দাবি, কুয়াশাচ্ছন্ন রাতকে সুযোগ হিসেবে নিয়ে একটি সংগঠিত চক্র সীমান্ত পেরিয়ে গরুর চালান নিয়ে আসছে এবং পরে সেগুলো লালমনিরহাটের বিভিন্ন হাট-বাজারে বিক্রি করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াশা বাড়ার সঙ্গে সঙ্গে পাচারকারীরা আরও সক্রিয় হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এ চক্রটি নিজেদেরকে বিজিবির সোর্স পরিচয়ে সীমান্ত এলাকায় প্রভাব বিস্তার করে। স্থানীয়দের ভাষ্য, গরুর চালান আনার সময় তারা মাঝে মাঝে বিজিবিকে ২–১টি গরু দিয়ে সহযোগিতা নিলেও বাকি গরুগুলো বাজারে বিক্রি করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।

অভিযোগে আরও উঠে এসেছে, কাম্পেরটারী এলাকার মোঃ এপাছি ফারুক, দুর্গাপুরের মেডিকেল মোড় এলাকার মোঃ ঢ্যাম্প আশরাফুল, বানিয়াটারীর মোঃ নোচ্চা ফারুক (পিতা: মুক্তার) এবং কুটিবাড়ির মোঃ টেপু—এই চারজন দীর্ঘদিন ধরে এ কার্যক্রমের সঙ্গে জড়িত বলে স্থানীয়দের দাবি। তাদের সমন্বয়ে গঠিত সিন্ডিকেটটি সংগঠিতভাবে সীমান্ত পেরিয়ে গরুর চালান আনার কাজ পরিচালনা করে থাকে বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি দেখা হচ্ছে।” তিনি আরও জানান, অভিযোগের বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, স্থানীয়রা পাচার বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানো, রাতের টহল জোরদার করা ও নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন। তাদের মতে, পাচারকারীদের দৌরাত্ম্য কমাতে না পারলে সীমান্তের নিরাপত্তা আরও ঝুঁকিতে পড়তে পারে।

তৃতীয় পর্বের মধ্যে এটি প্রথম পর্ব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট