1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বিদেশি প্রতিষ্ঠানের হাতে টার্মিনাল না দেওয়ার দাবি শ্রমিকদের - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

বিদেশি প্রতিষ্ঠানের হাতে টার্মিনাল না দেওয়ার দাবি শ্রমিকদের

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার সম্ভাব্য চুক্তি প্রক্রিয়া বন্ধসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ করেছে মার্চেন্ট শ্রমিক সংগ্রাম পরিষদ।

আজ মঙ্গলবার আগ্রাবাদ বাদামতলে আয়োজিত সমাবেশে শ্রমিকরা বলেন, বন্দরের অর্থে নির্মিত এনসিটি, সিসিটি সফলভাবে চলছে, তাই এগুলো বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার যুক্তি নেই। এতে শ্রমিকরা চাকরি হারানোর শঙ্কায় আছেন।

তারা আরও জানান, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্দর পরিচালনা, বন্দর থেকে পণ্য প্রাইভেট ডিপোতে পাঠানো বন্ধ এবং পতেঙ্গা কনটেইনার টার্মিনালে বন্দরের শ্রমশাখায় থাকা মার্চেন্ট শ্রমিকদের নিয়োগ দেওয়ার দাবি বহুদিনের।

জনমত উপেক্ষা করে কোনো চুক্তি করা হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও সতর্ক করেন বক্তারা।
সমাবেশে আহ্বায়ক সাহাব উদ্দিন, সদস্যসচিব মো. খুরশিদ আলম, যুগ্ম আহ্বায়ক রহিম উল্যাহসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট