1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নবাগত পুলিশ সুপার মহোদয়ের ঝালকাঠি জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ। - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

নবাগত পুলিশ সুপার মহোদয়ের ঝালকাঠি জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ।

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

মাহবুব হাসান স্টাফ রিপোর্টার

ঝালকাঠি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ঝালকাঠি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় ।
নবাগত পুলিশ সুপার মহোদয় ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। অতঃপর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সাইফুল ইসলাম, ঝালকাঠি মহোদয় নবাগত পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। ঝালকাঠি জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সাইফুল ইসলাম, ঝালকাঠি মহোদয়ের নিকট থেকে জেলার দায়িত্বভার গ্রহণ করেন। পুলিশ সুপার মহোদয় দায়িত্বভার গ্রহণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ে অত্র জেলার সকল সার্কেল, অফিসার ইনচার্জগণ ও অন্যান্য ইউনিট ইনচার্জগণের সাথে মতবিনিময় করেন। সেখানে উপস্থিত অফিসারদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং জেলা পুলিশের সর্বিক কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৫ তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
তিঁনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন। ঝালকাঠি জেলায় যোগদানের পূর্বে তিঁনি পুলিশ সুপার, গোপালগঞ্জ জেলায় কর্মরত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট