1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মসজিদে ৪০ দিন জামাতে নামাজ আদায় করে শিশু কিশোররা পুরস্কার পেল সাইকেল - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আল-আকসায় তারাবি বন্ধ, ইসরায়েলি পদক্ষেপকে ‘অবৈধ’ বললেন খতিব নে*তানিয়াহুর কার্যালয়ে শক্তি/শালী ক্ষে/প/ণাস্ত্র হামলা ইরানের কুয়েতে কয়েকটি মার্কিন যু/দ্ধ/বিমান বি/ধ্বস্ত বাগমারায় তিনটি পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি ডাঃ আব্দুল বারী বান্দরবান শহরে উজানী পাড়া অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ও ২ দোকান পুড়ে ছাই। শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হা/ম/লা মণিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। সচেতনতা ও অভিযানে মাদক নির্মূলে নতুন অধ্যায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ

মসজিদে ৪০ দিন জামাতে নামাজ আদায় করে শিশু কিশোররা পুরস্কার পেল সাইকেল

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর মনোহরদীতে টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতে ফজরের নামাজ আদায় করায় ৩৭ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার শুকুন্দী ইউনিয়নের সাভারদিয়া ঈদগাহ মাঠে আল-ইহদা ফাউন্ডেশনের উদ্যোগে শিশু-কিশোরদের হাতে এসব সাইকেল উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশনের সভাপতি ও শিবপুর উপজেলা মডেল মসজিদের ইমাম মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. প্রকৌশলী মো. কবির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান সজিব।

এসময় আরও উপস্থিত ছিলেন, শুকুন্দী নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, দশদোনা ইসলামীয়া ফাজিল মাদরাসার শিক্ষক মো. সাইফুল ইসলাম, মনোহরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহা. ইসমাইল হোসাইন খান, মাওলানা বাকি বিল্লাহ, মুফতি সাখাওয়াত হোসেন, মো. মোবারক হোসেন, নাদিম মিয়া, মো. নূরুল হক, আফসার হোসেন প্রমুখ।

পুরস্কারপ্রাপ্ত কিশোর মো. নিরব বলেন, এ প্রতিযোগিতা আমাদেরকে নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. কবির হোসেন জানান, আমাদের দেশের শিশু কিশোররা বিপথে চলে যায়। তাদের নামাজ আদায়ে উৎসাহিত করতে এ ধরনের পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল। তাদের দেখে অন্যরাও উৎসাহিত হবে আশা করি।

প্রধান অতিথি আবু সুফিয়ান সজিব বলেন, এমন উদ্যোগ প্রত্যেকটি গ্রামে নেওয়া হলে সমাজ থেকে শিশু কিশোররা নামাজে উৎসাহিত হবে এবং অন্যায়-অবিচার ও কিশোর গ্যাংয়ের প্রবণতা দ্রুত সময়ে মুছে যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট