1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
টঙ্গী স্টেশন রোডে মা/দ/ক/বি/রো/ধী অ/ভিযানে নারী আ/টক, স্থানীয়দের স্বস্তি - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

টঙ্গী স্টেশন রোডে মা/দ/ক/বি/রো/ধী অ/ভিযানে নারী আ/টক, স্থানীয়দের স্বস্তি

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার

মাদক বিক্রির অভিযোগে টঙ্গীর স্টেশন রোডের পূর্ব পাশে একটি চায়ের দোকানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, ওই এলাকায় নিয়মিত মাদক লেনদেন চলছিল, যা এলাকাবাসীর নিরাপত্তা ও সামাজিক পরিবেশের জন্য হুমকি হয়ে উঠেছিল।

স্থানীয় সূত্র জানায়, এর আগেও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সামাজিক সংগঠন বিডি ইয়োথ রেভুলেশন এর সদস্যরা অভিযানে অংশ নিয়ে আয়নাল নামের এক ব্যক্তিকে আটক করে পূর্ব থানায় হস্তান্তর করেন। পরে অভিযোগ ওঠে, আয়নালের স্ত্রীও একই স্থানে মাদক বিক্রির সঙ্গে জড়িত রয়েছে।
এরই ধারাবাহিকতায় ১৯ ডিসেম্বর সংগঠনটির নিয়মিত মহড়ার সময় আয়নালের স্ত্রীকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই চায়ের দোকানকে ঘিরে মাদক বিক্রি চলায় যুবসমাজ বিপথে যাচ্ছিল। অভিযানের ফলে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

বিডি ইয়োথ রেভুলেশন এর পক্ষ থেকে জানানো হয়, সমাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকবিরোধী সচেতনতা তৈরি করাই তাদের মূল লক্ষ্য। সংগঠনটির এক প্রতিনিধি বলেন,
“মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সমাজকে নিরাপদ রাখতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট