1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
উজিরপুরে ধান কাটা কে কেন্দ্র করে দুই গ্রুপের সং/ঘ/র্ষে আহত- ৩ - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

উজিরপুরে ধান কাটা কে কেন্দ্র করে দুই গ্রুপের সং/ঘ/র্ষে আহত- ৩

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

আমাদের বরিশাল প্রতিনিধি এম. মনির হোসেনের পাঠানোর তথ্যচিত্রে–

বরিশালের উজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধ ও ধান কাটা কে কেন্দ্র করে দুই গ্রুপের তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন,বাদশা সরদারের মা, রোকেয়া বেগম ( ৭০)মকবুল হোসেন,ও তার স্ত্রী পারুল বেগম( ৫৫)। এ ব্যাপারে থানায় পাল্টাপাল্টি মামলাদায়ের হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুণ্ডপাশা গ্রামের নূর মোহাম্মদ সরদার ও মকবুল সরদারের সাথে একই বাড়ির বাচ্চু সরদারের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার বিরোধী সম্পত্তিতে ধান কাটতে গেলে সংঘর্ষ হয়।এতে বাঁধা দিতে আসলে মকবুল সরদারের স্ত্রী পারুল বেগম (৫৫)কে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।স্থানীয়রা আহত পারুল বেগম উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশংকা জনক। এ ব্যাপারে উজিরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে পারুল বেগমের পুত্রবধূ তন্বী আক্তার সাংবাদিকদের জানান, আমাদের বাড়িতে অনধিকার ভাবে প্রবেশ করে বাদশা সরদারের নেতৃত্বে একদল লাঠিয়াল বাহিনী আমার শ্বশুর শাশুড়ি ও আমার বাড়িতে থাকা সকল জনকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে। উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে ভুক্তভোগী তন্বী অভিযোগ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট