1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
অপরুপা দ্বিপ্রহর - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

অপরুপা দ্বিপ্রহর

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

সালেহ আহমদ খসরু

এসো রোদ্দুর দেব ভেজা পাতা নয় একমুঠো সবুজ
কাদামাখা শরীর তোমার, তুলতুলে নরম পায়েশ
চিহ্ন সব রক্তকরবী মুছে বরিষণ ডাগর আঁখি ছলছল এপাশ-ওপাশ
তবুও ভরসা রেখ, রোদ্দুর হবো জ্বলজ্বলে দুপুর অথবা গোধূলি
একদম তরতাজা জীবন হবো তোমার সিঁদুর হবো আঁচলে মোড়ানো গতর হবো
ফিরে এলে পূর্ণিমার রাতে রোদ্দুরের সঙ্গে কথা কইয়ে দেব।

এতো এতো অন্ধকার ছুঁয়ে ছুঁয়ে আমি চিনেছি কোন পথে আলো
কিনেছি রোদ্দুর চড়া দামে তুলে রেখেছি আলমিরা সাজানো
তুমি ভয় পেওনা এতো রোদ্দুর আমি কাউকে দিব না
একদিনে কেনা নয়, চাইলে আরেক হাঁটে বেচে দিব
বেপারী নই-ফেরিওয়ালা পথিক, কদম কদম প্রেম
বেচাকেনা তাঁর হতে পারে, আমার না!এসো ভেজা মনে
অতঃপর রোদ্দুরে জ্বলে পুড়ে তনুময়-মেখে নিও সব রোদ্দুর
পৃথিবী হেসে কুটিকুটি-জল আর রোদ্দুরের এ খেলা আদিগন্ত
সৃষ্টি মনোহর-অপরুপা দ্বিপ্রহর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট