1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
লালমনিরহাটের পাঁচ উপজেলায় অ*বৈ*ধ ইটভাটার দাপট! ফসলি জমি ধ্বং*সের মুখে - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

লালমনিরহাটের পাঁচ উপজেলায় অ*বৈ*ধ ইটভাটার দাপট! ফসলি জমি ধ্বং*সের মুখে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

মোঃ আলম, লালমনিরহাট জেলা প্রতিনিধি।

লালমনিরহাট জেলায় পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের অনুমোদন ছাড়াই ব্যাপক হারে গড়ে উঠছে অবৈধ ইটভাটা। আইন ও নীতিমালা সম্পূর্ণ উপেক্ষা করে জেলার ৫টি উপজেলায় ফসলি জমি দখল করে একের পর এক ইটভাটা নির্মাণ চলছে—যার ফলে নষ্ট হচ্ছে উর্বর জমির উপরের টপ সয়েল।

লালমনিরহাট সদর, কুলাঘাট-মোগলহাট ইউনিয়ন, আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী, ভেলাবাড়ী ও কমলাবাড়ী, কালীগঞ্জ, শিঙিমারীসহ কয়েকটি ইউনিয়ন, এবং হাতীবান্ধার পাটগ্রাম এলাকায় অসংখ্য ইটভাটা তৈরি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ—এগুলোতে ফসলি জমির মাটি কেটে রেখে বিশাল বিশাল স্তুপ তৈরি করা হচ্ছে, যা জমিকে আগামী ১৫–২০ বছর পর্যন্ত উর্বরতা হারানোর ঝুঁকিতে ফেলবে।

ইটভাটা আইন ২০১৩ অনুযায়ী স্থানীয় চেয়ারম্যান, এরপর জেলা প্রশাসকের অনুমোদন—এগুলো কোনো কিছুই মানা হয়নি। লাইসেন্স ছাড়া ভাটা পরিচালনার জন্য যেখানে রয়েছে ১ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, সেখানে দায়িত্বশীলদের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।

এলাকাবাসী, সমাজসেবক ও মানবাধিকারকর্মীরা দ্রুত আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট