1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মাটিরাঙ্গায় অ*বৈ*ধ ৪ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

মাটিরাঙ্গায় অ*বৈ*ধ ৪ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এবং উচ্চ আদালতের নির্দেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) দুপুর থেকে বিকেল পর্যন্ত মাটিরাঙ্গা পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান।

অভিযানে, ১০ নম্বর ইসলামপুরের মেসার্স এবিএম ইটভাটা, রমিজ কেরানি পাড়ার এমআরবি ইটভাটা, নতুন পাড়ার এ-সেভেন সেভেন ইটভাটা, ওয়াছু এলাকার এ-ফাইভ ফাইভ ইটভাটাকে মাটিরাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় পানি দিয়ে কাঁচা ইটগুলোকে নষ্ট করে দেয়া হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এসব ভাটা ইট উৎপাদন করে আসছিল। উচ্চ আদালতের নির্দেশে এবং পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে ভাটাগুলো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট