1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শেরপুরের নালিতাবাড়ীতে ৭২ বোতল ভারতীয় ম'দ'সহ মা'দক কারবারি গ্রে'প্তার। - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

শেরপুরের নালিতাবাড়ীতে ৭২ বোতল ভারতীয় ম’দ’সহ মা’দক কারবারি গ্রে’প্তার।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ৭২ বোতল ভারতীয় মদসহ রজব আলী নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার রজব আলী বাতকুচি এলাকার জয়নাল আবেদীনের পুত্র।

পুলিশ জানায়, বাড়িতে মাদকদ্রব্য মজুদ করা আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পোড়াগাঁও ই্উনিয়নের বাতকুচি এলাকার রজব আলীর বসতঘরে তল্লাশি চালায় পুলিশ। এসময় বস্তা ভর্তি কার্টনে রাখা ৭২ বোতল বিভিন্ন ব্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। একইসাথে রজব আলীকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তার হওয়া মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে পাঠানো হয়েছে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট