1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নওগাঁয় ডিবি পুলিশের মা*দ*ক বিরোধি অভিযানে মাদক সহ চারজন আ*ট*ক - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

নওগাঁয় ডিবি পুলিশের মা*দ*ক বিরোধি অভিযানে মাদক সহ চারজন আ*ট*ক

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

কাজী নূরনবী নাইস
জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁয় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা—ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে নওগাঁ সদর থানার দোগাছি এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা শাখা থেকে জানায়,বিকেল ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দোগাছি এলাকায় ইয়াবা ক্রয় বিক্রয়ের তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় মাদক ব্যবসায়ী লাবনি (৪০)-এর কাছ থেকে ১০০ পিস ইয়াবা, একই এলাকার রানা (৩৩)-এর কাছ থেকে ১০ পিস এবং রিপন (৩৫)-এর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানকালে লাবনির সহযোগী এবং তার বোন আয়েশা ওরফে শিমু ওরফে জুইকেও পুলিশ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলায় মাদক নির্মূল করতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট