1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বিশ্বকাপ টিকিটের আকাশচুম্বী দামের পরও আবেদন ৫০ লাখ - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

বিশ্বকাপ টিকিটের আকাশচুম্বী দামের পরও আবেদন ৫০ লাখ

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ড্রকে সামনে রেখে টিকিটের জন্য ৫০ লাখ আবেদন জমা পড়েছে। দাম নিয়ে একের পর এক সমালোচনার পরও এই সংখ্যা প্রমাণ করে যে, বিক্রিতে তা কোনো প্রভাব ফেলতে পারবে না।

ফিফা জানিয়েছে, বিশ্বের দুইশোরও বেশি দেশ থেকে টিকিটের জন্য আবেদন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে ২৭ জুন মিয়ামিতে কলম্বিয়া বনাম পর্তুগাল ম্যাচটির জন্য।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের টুর্নামেন্টের টিকিট মূল্য কাঠামো তীব্র সমালোচনার মুখে পড়েছে। ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (এফএসএ) এটিকে ‘লজ্জাজনক’ হিসেবে আখ্যা দিয়েছে। গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিট মূল্যের পরিমাণ ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় তিনগুণ বেশি। সমর্থকরা এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানিয়েছে, সমর্থকদের উদ্বেগ ফিফার কাছে তুলে ধরা হবে এবং বিষয়টি নিয়ে লবিং করা হবে। ফিফা এখনও এই সমালোচনা নিয়ে কোনো মন্তব্য করেনি।

২০২৬ সালের বিশ্বকাপ ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট