1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালকের মৃ/ত্যু - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালকের মৃ/ত্যু

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

মোঃ সোলায়মান গনি
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী ধরলা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক হলেন ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামের মৃত পিশু মামুদের ছেলে তৈয়ব আলী (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে তৈয়ব আলী লালমনিরহাট জেলা শহর থেকে যাত্রী নিয়ে ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। পথে ফুলবাড়ীতে প্রবেশের আগে শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ধরলা সেতুর পাশে নৌকা বাইচ খেলা চলছিল। খেলা দেখার জন্য তিনি যাত্রীসহ অটোরিকশা নিয়ে সেতুর ওপর অবস্থান করছিলেন।

এ সময় পেছন দিক থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক তৈয়ব আলী সেতুর ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত আনুমানিক ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট