1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
লক্ষ্মীপুরে তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন: ঘুমন্ত শিশুর মৃ/ত্যু, তিনজন আহত - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাহে রমজান ও আল কোরআন খামেনিকে হ/ত্যা/র চড়া মূল্য দিতে হবে, ট্রাম্পকে কড়া হুঁ*শি*য়ারি লারিজানির নওগাঁয় সাপাহারে জমি নিয়ে সং/ঘর্ষে নিহত ১ গ্রে/ফ/তার ৫ আলভী-তিথিকে বয়কটের ডাক, বিচারের দাবিতে এফডিসির সামনে মানববন্ধন। কোরআনের সৌরভে সুরভিত রমজান ব্রহ্মপুত্র নদ-এর বুকে থেমে যাওয়া স্বপ্ন মিস ইকো ইন্টারন্যাশনাল ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্বে আভিলা ইসলাম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ। সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয় কেন্দ্র নির্মান প্রকল্পটি অব্যহত রাখতে এলাকা বাসির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শরীয়তপুরে সুরেশ্বর দরবারের খাদেম জয়নাল হ/ত্যা মাম/লার আসামি গ্রেফতার।

লক্ষ্মীপুরে তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন: ঘুমন্ত শিশুর মৃ/ত্যু, তিনজন আহত

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় ঘুমন্ত অবস্থায় ৭ বছরের শিশু আয়েশা বেগম বিনতি মারা যায়। অগ্নিদগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার আরো দুইশিশু কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। এর মধ্যে বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অগ্নিদগ্ধ গুরুতর আহত বিএনপি নেতা বেলাল হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা জানা যায়, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন চরমনসা এলাকায় নিজ ঘরে রাতে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দৃর্বৃত্তরা। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমান্ত শিশু আয়েশা বেগম বিনতি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার দুই কন্যা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ণ ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থা আশংকাজনক। দুইজনের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে।

ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, বেলাল হোসেন ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। রাতের আধারে সন্ত্রাসীরা তার ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় এক শিশু মারা যায়। অগ্নিদগ্ধ হন আরো তিনজন। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান তিনি।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এইসময় নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। অগ্নিদগ্ধের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা যান। আরো তিনজন অগ্নিদগ্ধ হন। তবে আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত নাশকতা কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট