1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শরীয়তপুরে অধিক দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে, ৩টি দোকানে ২৫ হাজার টাকা জরিমানা - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

শরীয়তপুরে অধিক দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে, ৩টি দোকানে ২৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি
এবি এম জিয়াউল হক টিটু

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি সিলিন্ডার বিক্রয়ের দায়ে শরীয়তপুরে ৩ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ৬জানুয়ারি দুপুরে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে শরীয়তপুর সদর উপজেলা বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরুল আম্বিয়া আলাউল ও জেলা ভোক্তা অফিসার জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে সিলিন্ডার গ্যাস বিক্রয়ের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী রাজগঞ্জ ব্রিজ এলাকাযর এলপিজি হাউজকে ১২হাজার টাকা,
মনোহার বাজার মাদবর এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা ও বিপ্লব শাহা স্টোরকে ৮হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও দোকান মালিকদেরকে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয় নিশ্চিত করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে অবহিত করা হয়।
সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রয়ে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট