1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
রাজনীতি মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত: শেরপুরে ডা.শফিকুর রহমান - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

রাজনীতি মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত: শেরপুরে ডা.শফিকুর রহমান

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

জোবায়ের সোহাগ,
বিশেষ প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতির নামে যদি মানুষ হত্যা হয়, সেই রাজনীতি আমরা ঘৃণা করি। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল চব্বিশ পরবর্তী সময়ে মাত্র সতেরো মাসে নিজেদের দুই শতাধিক নেতাকর্মীকে হারিয়েছে। এ ধরনের রাজনীতি দেশ ও জাতির জন্য কল্যাণকর নয় বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর শহরের শহীদ দারোগা আলী পৌরপার্ক মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা হবে না, নোংরা রাজনীতির চর্চা থাকবে না এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হবে না। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকবে।

বক্তব্যের শুরুতে তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই প্রকাশ্য দিবালোকে একজন বিশিষ্ট শিক্ষক, অধ্যাপক ও শ্রীবরদী উপজেলার সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি বলেন, যারা এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের কাছ থেকে নৈতিকতার কথা শোনা যায় না, কারণ তারা নিজের দলের লোকদেরও হত্যা করেছে। যে রাজনীতি নিরাপত্তা দেওয়ার বদলে মানুষ হত্যা করে, তা কখনো গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি আরও বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত, ক্ষমতা দখলের জন্য নয়। ক্ষমতার দ্বন্দ্বে নিজের দলের নেতাকর্মীদের প্রাণহানি কোনো সুস্থ রাজনৈতিক পরিবেশের লক্ষণ নয়।

জনসভায় জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা ড. ছামিউল ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক রিয়াদ হোসাইন, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদসহ জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট