1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
তানযীমুল উম্মাহর বার্ষিক ক্রীড়া উৎসবে শহীদ ওসমান হাদির স্মৃতিচারণ - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

তানযীমুল উম্মাহর বার্ষিক ক্রীড়া উৎসবে শহীদ ওসমান হাদির স্মৃতিচারণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম
স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উত্তরা ১১নং সেক্টর সংলগ্ন খেলার মাঠে এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়। শীতের সকালে রঙিন সাজে সজ্জিত মাঠ প্রাঙ্গণ শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর পদচারণায় এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা ঘটে।
নেতৃত্বের গুণাবলি অর্জনে খেলাধুলার গুরুত্ব
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো: নূরুল হক। প্রধান অতিথির ভাষণে তিনি বলেন:
“শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। ক্রীড়াঙ্গন শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সহনশীলতা তৈরি করে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও সহশিক্ষা কার্যক্রমে তানযীমুল উম্মাহর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।”
‘হাদি কর্ণার’: শ্রদ্ধা ও আবেগে শহীদ ওসমান হাদিকে স্মরণ
অনুষ্ঠানের অন্যতম বিশেষ দিক ছিল শহীদ ওসমান হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত বিশেষ ‘হাদি কর্ণার’। এই কর্নারে তাঁর জীবন সংগ্রাম, আদর্শ এবং আলোকচিত্র প্রদর্শিত হয়, যা উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের আবেগাপ্লুত করে। বক্তারা তাঁকে দেশপ্রেম ও নৈতিকতার এক উজ্জ্বল প্রতীক হিসেবে অভিহিত করে বলেন, তাঁর আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
একইসঙ্গে অনুষ্ঠানে দেশের স্থিতিশীলতা ও অগ্রযাত্রার লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সংহতি প্রকাশ করা হয়।
প্রতিযোগিতার বিবরণ ও সাংস্কৃতিক আয়োজন
মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ এম আবদুল্লাহ আল মামুন-এর স্বাগত বক্তব্য এবং ভাইস প্রিন্সিপাল এরশাদুল্লাহ আজহারী-এর সঞ্চালনায় দিনব্যাপী প্রায় অর্ধশতাধিক ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। মাঠের ধার থেকে শহিদুল ইসলাম, সাব্বির হোসাইন, আবু বকর মুহাম্মদ মিরাজ ও সোয়াইব হোসাইনের অনবদ্য ধারাভাষ্য পুরো আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন, ডিরেক্টর হাবীবুল্লাহ মু. আল আমিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়। সবশেষে তানযীমুল উম্মাহ শিল্পীগোষ্ঠীর চিত্তাকর্ষক সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এই সফল আয়োজনের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট