1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ভোটের অমোচনীয় কালি উঠাতে যা করবেন না - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

ভোটের অমোচনীয় কালি উঠাতে যা করবেন না

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

সংবাদ এই সময় ডেস্ক।

ভোটের অমোচনীয় কালি উঠাতে যা করবেন না
ভোট দেওয়ার পর আঙুলে যে বেগুনি দাগটি রয়ে যায়, সেটিই অমার্জনীয় কালি। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষায় এটি গুরুত্বপূর্ণ। কিন্তু ভোটের উচ্ছ্বাস শেষ হতেই অনেকের মনে প্রশ্ন, এই কালি উঠছে না কেন? অফিস, অনুষ্ঠান বা শুটিংয়ে যাওয়ার আগে আঙুলের কালচে দাগ নিয়ে অস্বস্তিতে পড়ছেন কেউ কেউ।

ত্বক বিশেষজ্ঞরা বলছেন, অমার্জনীয় কালি দ্রুত তোলার কোনো জাদু নেই। তবে সঠিক উপায়ে যত্ন নিলে দাগ দ্রুত ফিকে করা যায়, ত্বকের ক্ষতি না করেই।

এই কালি সাধারণত সিলভার নাইট্রেটভিত্তিক। আঙুলের ত্বকের উপরের স্তরে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে এটি রঙ তৈরি করে। তাই কেবল সাবান-পানি দিয়ে ধুলেই দাগ যায় না। ত্বকের ওপরের স্তর স্বাভাবিকভাবে উঠে গেলে দাগও মিলিয়ে যায়। সাধারণত ৫-১০ দিনের মধ্যে এটি ফিকে হয়ে আসে।

যা করবেন না

ব্লিচ বা শক্ত রাসায়নিক ব্যবহার করবেন না। নেইল পলিশ রিমুভার বা অ্যাসিটোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। এতে ত্বক জ্বালা, অ্যালার্জি বা পোড়া ভাব হতে পারে। ব্লেড বা ধারালো কিছু দিয়ে ঘষার চেষ্টা করবেন না। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ে।

জেনে নিন ঘরোয়া উপায়

সাবান ও গরম পানি প্রথমেই চেষ্টা করতে পারেন হালকা গরম পানি ও মৃদু সাবান দিয়ে কয়েকবার ধোয়া। দিনে দুই-তিনবার এভাবে পরিষ্কার করলে দাগ ধীরে ধীরে হালকা হয়।

লেবুর রস লেবুর প্রাকৃতিক অ্যাসিড রঙ ফিকে করতে সাহায্য করে। তুলোয় লেবুর রস নিয়ে দাগের ওপর হালকা করে ঘষে কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন। তবে সংবেদনশীল ত্বকে জ্বালা করতে পারে, সতর্ক থাকুন।

টুথপেস্ট (হোয়াইটেনিং নয়, সাধারণ) সাধারণ সাদা টুথপেস্ট সামান্য ঘষে ধুয়ে ফেললে দাগ কিছুটা কমতে পারে। জোরে ঘষবেন না, এতে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে।

বেবি অয়েল বা নারকেল তেল তেল দাগ নরম করতে সাহায্য করে। কয়েক মিনিট ম্যাসাজ করে রেখে ধুয়ে ফেললে ধীরে ধীরে রঙ ফিকে হয়।

স্ক্রাব ব্যবহার হালকা ফেস বা বডি স্ক্রাব ব্যবহার করা যেতে পারে। তবে দিনে একবারের বেশি নয়। অতিরিক্ত স্ক্রাব করলে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট