1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
রমজান শুরু কখন? - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

রমজান শুরু কখন?

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

ইসলাম ডেস্ক।

ইসলামের পবিত্র নবম মাস, সারা বিশ্বের মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো মাসজুড়ে রোজা রাখেন এবং নফল ইবাদত করেন মুসলিমরা।

রমজান শুরু কবে হবে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জোর আলোচনা। কেউ বলছেন বুধবার থেকে। আবার কেউ বলছেন বৃহস্পতিবার থেকে। তবে সরকার বা ইসলামিক ফাউন্ডেশন এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

বাংলাদেশসহ বিশ্বের বেশ কিছু দেশে রমজান মাস শুরু হওয়ার তারিখ নির্ধারণ করা হয় স্থানীয় চাঁদ দেখা কমিটির মাধ্যমে। ইসলামী বিধান অনুসারে, মুসলিমরা চন্দ্রবর্ষ অনুসরণ করেন, যেখানে মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়। রমজানও চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯ বা ৩০ দিনব্যাপী পালন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক বুধবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

এর আগে ইসলামিক ফাউন্ডেশন সম্ভাব্য সময়সূচি হিসেবে ঢাকা জেলার সাহরি ও ইফতারের ক্যালেন্ডার প্রকাশ করেছে। ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে পারে। ওই দিনই হবে পহেলা রমজান, অর্থাৎ প্রথম রোজা। তবে পহেলা রমজান চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনূর রশীদ বলেন, আমাদের এখানে জাতীয় চাঁদ দেখা কমিটি আছে। এ কমিটির সভা আগামীকাল (বুধবার) সন্ধ্যায় হবে। যদি চাঁদ দেখা যায়, তবে পরদিন থেকেই তারাবি শুরু হবে এবং ভোররাতে সেহেরি খাওয়া হবে।

সম্পূর্ণ রোজা পালন ও তারিখ নির্ধারণ চাঁদ দেখার ওপর নির্ভরশীল থাকায় মুসলিমরা অপেক্ষায় রয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট