1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নওগাঁর মান্দায় পাওয়ার টিলার ও মিনি পিকআপ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার - সংবাদ এইসময়
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তারাবি নামাজের নিয়ম, নিয়ত ও দোয়া রোজা কেন ফরজ, কী এর ফজিলত—কেন নাজিল হলো রমজান? ঈদ ফ্যাশনে আভিজাত্যের ছোঁয়া, রঙিন আয়োজনে মাতোয়ারা রানওয়ে ঝিনাইদহের শৈলকুপা/ এ্যাড. আসাদুজ্জামান আইনমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ সাহরি, ইফতার ও তারাবির সময় বিদ্যুৎ না নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ কুড়িগ্রামে গভীর রাতে ‘রোবট’ আতঙ্ক, সিসি ক্যামেরায় রহস্যময় বস্তু শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ নওগাঁর মান্দায় পাওয়ার টিলার ও মিনি পিকআপ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার অন্তর্বর্তী সরকার ভালো কাজ করেছে, কৃতিত্ব দিতেই হবে: ফখরুল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান

নওগাঁর মান্দায় পাওয়ার টিলার ও মিনি পিকআপ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

কাজী নূরনবী নাইস
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায়
নওগাঁর মান্দা থানা এলাকায় সক্রিয় আন্তজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারসহ চুরি হওয়া চারটি পাওয়ার টিলার এবং চুরির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ উদ্ধার করা হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি দিনব্যাপী শ্বাসরুদ্ধকর অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।​সম্প্রতি মান্দা থানা এলাকায় একের পর এক ট্রাক্টর ও পাওয়ার টিলার চুরির ঘটনায় কৃষকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম একটি শক্তিশালী টিম গঠন করেন তারই ধারাবাহিকতায় মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা এবং ওসি (তদন্ত) আব্দুল গণীর নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে নামে পুলিশ,পরবর্তীতে অভিযানে ​গ্রেপ্তারকৃত- ১.মো. ফারুক হোসেন (৪৫) ২.মো. মিলন হোসেন (৫০), গ্রাম:শালবাড়ি মহাদেবপুর।

​পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে ফারুক হোসেনকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহাদেবপুর থেকে মিলন হোসেনকে আটক করা হয়। এরপর তাদের নিবিড় জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চুরির চাঞ্চল্যকর সব তথ্য। তাদের দেখানো বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।
​৪টি পাওয়ার টিলার,১টি মিনি পিকআপ যা মূলত চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত হতো।
উদ্ধার হওয়া ​পাওয়ার টিলার ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ জানান, পুলিশের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপে তারা তাদের মূল্যবান কৃষি সরঞ্জাম ফিরে পেতে সক্ষম হয়েছে। তিনি পাওয়ার টিলার পাওয়ার আশা একরকম ছেড়ে দিয়েছিলেন। পুলিশের এই ইতিবাচক ভূমিকা এলাকায় সাধারণ মানুষের আস্থা বাড়িয়েছে।

​অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর। তবে অপরাধীদের সম্পূর্ণ নির্মূল করতে হলে জনগণের সহযোগিতা ও সচেতনতা একান্ত প্রয়োজন। কোনো সন্দেহভাজন ব্যক্তি বা তথ্য থাকলে সাথে সাথে পুলিশকে জানান।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলায় অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সক্রিয় রয়েছে। অপরাধ দমনে জনগণের সহযোগিতা প্রয়োজন। সন্দেহজনক তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট