1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

মোঃ আজাদ আলী, পাঁচবিবি, জয়পুরহাট ।
জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আড়ম্বরপূর্ণ ভাবে পালিত হয়েছে ।
” দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়ব আগামীর শুদ্ধতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি আব্দুল হাই । প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ । উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সম্পাদক জাহিদুর রহমান রানা । অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন জয়পুরহাট সরকারী কলেজের অধ্যাপক সাবেক পরিতোষ ঘোস, সাবেক অধ্যক্ষ লোকমান আলী, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন , ওসি ( তদন্ত ) ইমায়দুল জাহেদি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী ।
সভা শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুরু হয় । পরেই উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা চত্তরে দুর্নীতি বিরোধী এক মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট