1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ছায়া থেকে আলোয়: সাজেক–বাঘাইহাটের হারানো সম্প্রীতির খোঁজে - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মারা গেছেন আল-আকসায় তারাবি বন্ধ, ইসরায়েলি পদক্ষেপকে ‘অবৈধ’ বললেন খতিব নে*তানিয়াহুর কার্যালয়ে শক্তি/শালী ক্ষে/প/ণাস্ত্র হামলা ইরানের কুয়েতে কয়েকটি মার্কিন যু/দ্ধ/বিমান বি/ধ্বস্ত বাগমারায় তিনটি পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি ডাঃ আব্দুল বারী বান্দরবান শহরে উজানী পাড়া অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ও ২ দোকান পুড়ে ছাই। শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হা/ম/লা মণিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। সচেতনতা ও অভিযানে মাদক নির্মূলে নতুন অধ্যায়

ছায়া থেকে আলোয়: সাজেক–বাঘাইহাটের হারানো সম্প্রীতির খোঁজে

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান সুজন—

উনিশশো ঊননব্বইয়ের সেই সময়,
এক বাঙালির ঘরে জন্ম,
ঠিকানা—পাহাড়ের কোলে, বাঘাইহাট।

পাহাড় ছিল ঘর,
মেঘ ছিল চাদর,
সবুজে মোড়া সকালের ডাক,
আর মানুষের মন—
ছিলো অদ্ভুত রকম সাদা।
সে সময় সবাই ছিল সাধারণ,
কিন্তু মনগুলো ছিল অসাধারণ।
ছিল না হানাহানি,
ছিল না বিভাজনের দাগ,
ছিল শুধু সম্পর্কের রসের ঘানি,
যেখানে মানুষ মানুষকে চিনত মানুষ হিসেবেই।
শৈশব মানেই মসজিদের আঙিনা,
নামাজ মানেই উৎসব।

শবে বরাত, শবে কদর—
নামাজ নিয়ে প্রতিযোগিতা,
কে কত রাকাত পড়ল—
তা নিয়ে আনন্দ, অহংকার নয়,
ছিল আত্মশুদ্ধির প্রতিযোগিতা।
একসাথে শত শত রাকাত,
এক কাতারে দাঁড়ানো মানুষ,
পাহাড়ি–বাঙালি ভেদাভেদহীন—
সে দৃশ্য আজ কেবল স্মৃতি।
আজ বলাই বাহুল্য,
সে দৃশ্য আর চোখে পড়ে না।

কাতার ছোট হয়েছে,
মন হয়েছে আরও ছোট।
আমরা শিক্ষিত হয়েছি,
ডিগ্রি বেড়েছে,
কিন্তু উন্নত হয়েছি কি?
প্রশ্নটা কাঁটার মতো বিঁধে থাকে।

বলা হয়—
“যে জাতি যত শিক্ষিত,
সে জাতি তত উন্নত।”
হ্যাঁ, জাতি শিক্ষিত হয়েছে ঠিকই,
কিন্তু সাজেক আর বাঘাইহাটের মানুষ—
উন্নতির পথে হাঁটতে পারল কি?
এক সময় পাহাড়ি–বাঙালি ছিল এক শব্দ,
এক পরিচয়।

আজ পাহাড়িকে আমরা দেখতে পারে না,
আমাদেরকে পাহাড়িরা দেখতে পারি না।
সময় ঠিকই বদলায়নি,
বদলেছে শুধু আমাদের মন।

বিশ্বাসের জায়গায় জমেছে সন্দেহ,
সম্প্রীতির জায়গায় গড়ে উঠেছে দেয়াল।
অথচ এই পাহাড়ই আমাদের শিখিয়েছে—
উঁচু হতে গেলে ভিত্তি শক্ত হতে হয়।

এখানেই মনে পড়ে কবি জসীমউদ্দীন—এর কবিতা
“আমরা যদি না জাগি,
না কেমনে সকাল হবে?”
হ্যাঁ,
এই সকাল শুধু সূর্যের নয়,
এই সকাল মানুষের বিবেকের।
সাজেক শুধু পর্যটনের ছবি নয়,
বাঘাইহাট শুধু মানচিত্রের নাম নয়—
এরা আমাদের শেকড়,
আমাদের শ্বাস-প্রশ্বাস।

এই পাহাড়ে জন্ম নিয়েছে বাঙালি,
এই পাহাড়ে বেড়ে উঠেছে পাহাড়ি—
দু’জনের রক্তে মিশে আছে
একই মাটির ঘ্রাণ।

আজ প্রয়োজন নতুন করে হাত ধরা,
নতুন করে চোখে চোখ রাখা।
পাহাড় আর বাঙালির মাঝে
সম্প্রীতির সেতু গড়া।
ধর্মে নয় বিভাজন,
সংস্কৃতিতে নয় দূরত্ব—
মানুষে মানুষে ফেরাতে হবে বিশ্বাস।

মসজিদের আঙিনা যেমন সবার,
তেমনি পাহাড়ের পথও সবার।
এই বিশ্বাস ফিরলেই—
ফিরবে সেই সকাল,
যার অপেক্ষায় আজও
সাজেক আর বাঘাইহাট।

এই প্রতিবেদন শুধু স্মৃতিচারণ নয়,
এ এক আহ্বান—
জাগার আহ্বান,
একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান।

কারণ আমরা বিশ্বাস করি—
পাহাড় আর বাঙালির বন্ধন
আবারও লেখা হবে
ছন্দে ছন্দে,
ভালোবাসার অক্ষরে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট