1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
রোজ ডে: রঙের ভিন্নতায় গোলাপ - সংবাদ এইসময়
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

রোজ ডে: রঙের ভিন্নতায় গোলাপ

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

তানজিদ শুভ্র

রোজ ডে: রঙের ভিন্নতায় গোলাপ
সুকান্ত ভট্টাচার্য লিখেছেন “ফুলেরও আছে ভাষা, যদি বুঝতে জানো।” পৃথিবীর সেরা উপহারের মধ্যে অন্যতম ফুল। জন্মদিন, যেকোনো উৎসব, আয়োজন, বিশেষ দিবসে রয়েছে ফুলের আলাদা গুরুত্ব। অজস্র ফুলের মাঝে সবচেয়ে জনপ্রিয় বোধহয় ‘গোলাপ’। গোলাপের সৌন্দর্য, মৃদু সুগন্ধ এবং বৈচিত্র্যময় রঙ শুধু প্রকৃতির শোভা বাড়ায় না, বরং মানুষের আবেগ, ভালোবাসা, বন্ধুত্ব ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটাও প্রতিনিয়ত।

গোলাপের প্রাচীন ইতিহাস পাওয়া যায় প্রায় ৩৫ মিলিয়ন বছর আগে। এটি প্রাচীন পারস্য, চীন এবং গ্রিসে চাষাবাদের মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করে। রোসাসি (Rosaceae) পরিবারের এই উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম Rosa.

গোলাপ শুধু সৌন্দর্যের প্রতীকই নয়, এর প্রতিটি রঙ বহন করে ভিন্ন ভিন্ন আবেগ ও অর্থ। প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি এই ফুলের রঙের বৈচিত্র্য মূলত নির্ভর করে জিনগত গঠন, পরিবেশগত প্রভাব ও সংকরায়ন প্রক্রিয়ার ওপর। কিন্তু কীভাবে গোলাপের রঙ এত বৈচিত্র্যময় হয়?

গোলাপের রঙের ভিন্নতা শুধু সৌন্দর্য বাড়ায় না, বরং প্রতিটি রঙের রয়েছে আলাদা অর্থ ও অনুভূতির প্রকাশ। কাউকে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানোর আগে আপনাকে অবশ্যই এ বিষয়ে সতর্ক হতে হবে। অন্যথায় আপনার শুভেচ্ছায় পৌঁছাতে পারে ভুল বার্তা। বিশেষ করে ভালোবাসা, বন্ধুত্ব, শ্রদ্ধা বা প্রশংসা জানানোর জন্য নির্দিষ্ট রঙের গোলাপ ব্যবহার করা হয়। নিচে বিভিন্ন রঙের গোলাপের অর্থ তুলে ধরা হলো—

লাল গোলাপ:
লাল গোলাপ সবচেয়ে বেশি জনপ্রিয়। লাল গোলাপ প্রেম ও আবেগের প্রতীক। ভালোবাসা দিবসে বা বিশেষ কোনো রোমান্টিক মুহূর্তে লাল গোলাপ দেওয়া হয়।

সাদা গোলাপ:
সাদা গোলাপ প্রকাশ করে পবিত্রতা ও নতুন শুরুর বার্তা। বিবাহ ও নতুন সম্পর্কের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। কোথাও কোথাও মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানানোর জন্যও দেওয়া হয় সাদা গোলাপ।

হলুদ গোলাপ:
হলুদ গোলাপে ফুটে ওঠে বন্ধুত্ব ও আনন্দের অনুভূতি। সাধারণত আনন্দ ও সুখের মুহূর্তে দেওয়া হয় হলুদ গোলাপ। রোমান্টিক ভালোবাসার পরিবর্তে আত্মিক ভালোবাসার প্রকাশ করে।

গোলাপের আরও রঙ:
কৃতজ্ঞতা, প্রশংসা, সৌজন্যতা প্রকাশে গোলাপি গোলাপ, নতুন কিছু শুরু করার আগ্রহ ও উদ্দীপনার প্রতীক হিসেবে কমলা রঙের গোলাপ, কাউকে বিশেষ কিংবা রহস্যময় বুঝাতে নীল গোলাপ, সুস্থতা ও সৌভাগ্য কামনা সবুজ গোলাপ দেওয়া হয়। সম্মান ও রাজকীয়তার প্রতীক হিসেবেও ব্যবহৃত হয় বেগুনী রঙের গোলাপ।

কালো গোলাপের অর্থ সবচেয়ে জটিল। কল্পকাহিনীতে এ গোলাপের ব্যাপক উপস্থিতি দেখা যায়। প্রকৃতিতে স্বাভাবিকভাবে কালো গোলাপ জন্মায় না। সাধারণত, গাঢ় লাল, বেগুনি বা মেরুন রঙের গোলাপ কৃত্রিম রং বা বিশেষ আলোতে কালো দেখায়। রহস্য, মৃত্যু, শোক—কালো গোলাপ এ সবকিছুরই প্রতীক।

বিশ্বজুড়ে অধিক জনপ্রিয় গোলাপের ভিন্ন বর্ণ বহন করে ভিন্ন ভিন্ন অর্থ। প্রকৃতি ও বিজ্ঞানের মিশেলে কী রহস্য লুকিয়ে আছে গোলাপের রঙ পরিবর্তনের পেছনে? গোলাপের রঙের ভিন্নতা মূলত জিনতত্ত্ব, পরিবেশগত প্রভাব এবং কখনও কখনও মানুষের হস্তক্ষেপের ফলে সৃষ্টি হয়।

গোলাপের রঙ নির্ধারিত হয় এর জিনের মাধ্যমে। ফুলের রঙ উৎপন্ন হয় মূলত অ্যান্থোসায়ানিন এবং ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে।

লাল, গোলাপি, বেগুনি ও নীল রঙ মূলত অ্যান্থোসায়ানিন রঞ্জকের কারণে হয়। আর হলুদ, কমলা ও সোনালি রঙ ক্যারোটিনয়েড রঞ্জকের কারণে তৈরি হয়। অন্যদিকে সাদা গোলাপ সাধারণত রঞ্জক পদার্থের অভাবে সৃষ্ট হয়।

জিনগত কারণ ছাড়াও মাটির অম্লত্ব বা ক্ষারত্ব গোলাপের রঙে প্রভাব ফেলে। বিশেষ করে, অ্যান্থোসায়ানিনযুক্ত ফুলের ক্ষেত্রে মাটির pH কম বা বেশি হলে রঙ পরিবর্তিত হতে পারে। যেখানে অম্লীয় মাটি (pH ৬-এর নিচে) → নীল বা বেগুনি রঙের গোলাপ দেখা যেতে পারে। আর ক্ষারীয় মাটি (pH ৭-এর বেশি) → গোলাপি বা লাল রঙের গোলাপ বেশি হয়।

গোলাপের ভিন্ন রঙে আবহাওয়া ও পরিবেশগত প্রভাবও লক্ষ্য করা যায়। তাপমাত্রা বেশি হলে গোলাপের রঙ কিছুটা ফিকে বা হালকা হতে পারে। নয়তো ঠাণ্ডা আবহাওয়ায় রঙ সাধারণত আরও গাঢ় হয়। সূর্যালোক বেশি পেলে ফুলের রঙ উজ্জ্বল হতে পারে, আবার ছায়াযুক্ত স্থানে হালকা হতে পারে।

মানুষ কৃত্রিমভাবে গোলাপের নতুন জাত উদ্ভাবন করে বিভিন্ন রঙের গোলাপ তৈরি করেছে। দুই বা ততোধিক ভিন্ন রঙের গোলাপের সংকরায়নের মাধ্যমে নতুন শেড ও রঙের বৈচিত্র্য আনা হয়। কিছু নির্দিষ্ট সার ও রাসায়নিক ব্যবহার করলে গোলাপের রঙ কিছুটা পরিবর্তিত হতে পারে। খাদ্য সরবরাহের তারতম্যও রঙের স্বাভাবিকতাকে প্রভাবিত করতে পারে।

গোলাপের রঙের ভিন্নতা মূলত জিনগত গঠন, পরিবেশগত অবস্থা, মাটির pH, সংকরায়ন এবং আবহাওয়ার ওপর নির্ভর করে। মানুষের নিয়ন্ত্রিত প্রজনন এবং রাসায়নিক পদার্থের ব্যবহারের মাধ্যমেও গোলাপের রঙ পরিবর্তন করা সম্ভব।

গোলাপ ফুল শুধুই একটি ফুল নয়, এটি ভালোবাসা, অনুভূতি এবং নান্দনিকতার প্রতীক। এর মিষ্টি সুবাস ও রঙের বৈচিত্র্য মানুষকে মুগ্ধ করে এবং যুগ যুগ ধরে কবিতা, সাহিত্য ও সংস্কৃতিতে এর অনন্য স্থান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট