1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সিলেটে - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সিলেটে

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ভূমিকম্পে ফের কেঁপে উঠলো বাংলাদেশ। রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে ভূমিকম্পটি দেশের অভ্যন্তরে সিলেটে আঘাত হেনেছে। তবে এতে এখন পর্যন্ত হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্প সনাক্তকারী সংস্থাগুলো বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.০, যাকে ‘মৃদু ভূমিকম্প’ হিসেবে ধরা হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস) ভূমিকম্পটি সনাক্ত করেছে। সংস্থাটি বলছে, স্থানীয় সময় ভোর ৪টা ২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি উৎপত্তি হয়।

এনসিএস আরও বলছে, ভূমিকম্পের উৎপত্তির অবস্থান অক্ষাংশ ২৪.৮৫ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৯২.০৭ ডিগ্রি পূর্বে, যা বাংলাদেশের ভেতরে পড়েছে।

সংস্থাটি এও জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের তুলনামূলকভাবে অগভীর গভীরতায় প্রায় ২০ কিলোমিটার বা ১২ মাইল।

ভূমিকম্পটি সনাক্ত করার কথা জানিয়েছে আগ্নেয়গিরি ও ভূমিকম্পবিষয়ক সংস্থা ভলক্যানো ডিসকাভারি।

সংস্থাটি জানায়, রোববার ভোরে বাংলাদেশে হালকা মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

তবে ভূমিকম্পটি হালকা হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়নি। পাশাপাশি এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্যও পাওয়া যায়নি।

এরআগেও সম্প্রতি নরসিংদী ঘোড়াশালে একটি মাঝারি আকারের ভূমিকম্প উৎপত্তি হয়েছিল। এতে রাজধানী ঢাকাসহ প্রায় সারাদেশে ব্যাপকভাবে অনুভূত হয়। হতাহতের পাশাপাশি বিভিন্ন ভবনে ফাটলও দেখা দেয়। ওই ভূমিকম্পের পর একই অঞ্চলে আরও বেশ কয়েকবার স্বল্পমাত্রার ভূমিকম্প আঘাত আনে।

এছাড়াও অতীত বিভিন্ন সময় দেশের অভ্যন্তরে ভূমিকম্পের ঘটনা ঘটেছে। ফলে দেশে বড় ধরণের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বলে সর্তক বার্তা দিয়ে আসছেন ভূতত্ত্ববিদরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট