1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শেরপুরের নালিতাবাড়ী ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল সেই ভূমি কর্মকর্তাকে শোকজ - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

শেরপুরের নালিতাবাড়ী ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল সেই ভূমি কর্মকর্তাকে শোকজ

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাকির ইসলাম, শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল-রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের প্রকাশ্যে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় তাকে শোকজ নোটিস দেওয়া হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভূমি-সংক্রান্ত একটি কাজ সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা ঘুষ গ্রহণ করে তা নিজের ব্যাগে রাখছেন সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীন।

এ সময় ভিডিওতে তাকে বলতে শোনা যায়,

“এখানে যা আছে সব খারিজ হবে, কোনো কথা নাই। তুই খালি বাবা টাকা পাঠাবি।”—যা রাষ্ট্রীয় দায়িত্বে থাকা একজন কর্মকর্তার প্রকাশ্য দুর্নীতির নগ্ন প্রমাণ বলে মনে করছেন সচেতন মহল।

ভিডিওটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, ভূমি অফিসে সেবা নিতে গিয়ে বছরের পর বছর ধরে সাধারণ মানুষকে ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে। ভাইরাল হওয়া এই ভিডিও দীর্ঘদিনের সেই অভিযোগের বাস্তব চিত্র তুলে ধরেছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার একাধিক ইউনিয়নে ভূমি অফিসে দালালচক্র ও অসাধু কর্মকর্তাদের দৌরাত্ম্যে সেবাপ্রার্থীরা জিম্মি হয়ে পড়েছেন। ভিডিও ভাইরাল হওয়ার পরও যদি কেবল শোকজ নোটিস দিয়েই দায় সারা হয়, তাহলে প্রকৃত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে না এমন দাবি তুলেছেন এলাকাবাসী।

এ বিষয়ে বক্তব্য জানতে সেলিনা পারভীনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আনিসুর রহমান বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। রোববার সকালে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট