1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
কুড়িগ্রাম থেকেই শুরু হবে উন্নয়নের মহাযাত্রা: জনসভায় জামায়াত আমীর - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

কুড়িগ্রাম থেকেই শুরু হবে উন্নয়নের মহাযাত্রা: জনসভায় জামায়াত আমীর

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

মোঃ সোলায়মান গনি
কুড়িগ্রাম

নদীভাঙন, দারিদ্র্য আর অবহেলার দীর্ঘ ইতিহাস বহন করা কুড়িগ্রাম থেকেই শুরু হবে দেশের উন্নয়নের নতুন অধ্যায়—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুড়িগ্রামের মানুষের দুঃখের নাম তিনটি নদী। বর্ষা এলেই মানুষের বুক কেঁপে ওঠে। অথচ নদী শাসনের নামে গত ৫৪ বছর ধরে চলে লুটপাট।
ডা. শফিকুর রহমান বলেন, “নদী ভাঙন রোধের নামে যত বাজেট এসেছে, সবই চোরেরা পেটে হজম করেছে। নদীগুলোকে বাঁচানোর বদলে হত্যা করে মরুভূমিতে পরিণত করা হয়েছে। এই লুটেরা চক্র দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।”
তিনি কুড়িগ্রামবাসীর উদ্দেশে বলেন, “আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, ইনশাআল্লাহ এই লুটের টাকা জনগণের কাছে ফিরিয়ে আনা হবে।”
কুড়িগ্রামকে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা উল্লেখ করে জামায়াত আমীর বলেন, “এই কুড়িগ্রাম থেকেই আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। উত্তরবঙ্গকে আমরা কৃষি ও শিল্পের রাজধানীতে পরিণত করবো।”
শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “আবু সাঈদের শাহাদাতের মধ্য দিয়ে শুরু হওয়া আন্দোলনে একে একে প্রায় ১৪০০ জন বীর শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ আমাদের জন্য আমানত। আমরা এই শহীদদের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবো না ইনশাআল্লাহ।”
যুবসমাজকে উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা নয়, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশ গড়ার দায়িত্ব তুলে দিতে চাই। প্রতিটি হাত হবে উৎপাদনের হাত।”
জনসভায় জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট