1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ, দুর্বৃ/ত্তের রাজনীতিতে দেশ বি/পর্যস্ত: মেজর হাফিজ - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকার ব্যর্থ, দুর্বৃ/ত্তের রাজনীতিতে দেশ বি/পর্যস্ত: মেজর হাফিজ

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম
স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ (তজুমদ্দিন–লালমোহন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের দেড় বছর পার হলেও জনগণের জন্য দৃশ্যমান কোনো উন্নয়ন দেখাতে পারেনি। তিনি বলেন, “এই অন্তর্বর্তী সরকার ছিল একটি দুর্বল সরকার, যারা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে।”

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে ভোলার তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত তাঁর নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জনসভায় আওয়ামী লীগের সমালোচনা করে মেজর হাফিজ বলেন, “আওয়ামী লীগ এ দেশে দীর্ঘদিন ধরে দুর্বৃত্তায়নের রাজনীতি করে আসছে। আমার বিরুদ্ধে নির্বাচন করতে তারা একজন দুর্বৃত্তকে মাঠে নামিয়েছে।”

বিএনপির এই বর্ষীয়ান নেতা আরও বলেন, দেশে ইসলামী দলের পরিচয়ে একটি গোষ্ঠী ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তিনি অভিযোগ করে বলেন, “তারা নারীদের বলছে—দাঁড়িপাল্লা ও ফুলকপিতে ভোট দিলে বেহেশতে যাবে। মানুষকে তারা বোকা মনে করে। আমাদের মুসলমানি শিখতে তাদের কাছে যেতে হবে না। ধর্ম নিয়ে ব্যবসা করা জামায়াতে ইসলামীর পুরনো অভ্যাস।”

এ সময় তিনি বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহারের ৩১ দফা তুলে ধরে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তজুমদ্দিন উপজেলার হাজার হাজার ভূমিহীন পরিবারকে ভূমি বন্দোবস্ত দেওয়া হবে। তিনি উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তজুমদ্দিন উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সহ-সভাপতি ড. আমিরুল ইসলাম বাছেদ পাটোয়ারী, ভোলা জেলা যুবদল সহ-সভাপতি হাসান সাফা পিন্টু, চাঁদপুর দক্ষিণ বিএনপির সভাপতি একেএম মহিউদ্দিন জুলফিকার এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াছমিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট