1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
লালমনিরহাটে তিন আসনেই ধানের শীষের জয় - সংবাদ এইসময়
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

লালমনিরহাটে তিন আসনেই ধানের শীষের জয়

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

মোঃ আলম। লালমনিরহাট জেলা প্রতিনিধি।

সংসদ নির্বাচন-২০২৬ শেষে লালমনিরহাট জেলার তিনটি আসনের বেসরকারি ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিজয়ী প্রার্থীদের হাতে ফলাফলের তালিকা তুলে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলার তিনটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা বিজয় অর্জন করেছেন।
লালমনিরহাট-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ১ লাখ ৩৯ হাজার ৬৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তাহের (বাংলাদেশ জামায়াতে ইসলামী) পেয়েছেন ৫৬ হাজার ২৪৪ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে দ্বীপক কুমার (গণসংহতি আন্দোলন) পেয়েছেন ৪২৯ ভোট, মধুসূধন রায় (সিপিবি) ৮৬৯ ভোট, আমিনুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ৩,২৮৩ ভোট এবং জাহিদ হাসান (জাতীয় পার্টি) ২,১৫০ ভোট পেয়েছেন।
লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে ধানের শীষ প্রতীকে রোকনউদ্দিন বাবুল ১ লাখ ২৩ হাজার ৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিরোজ হায়দার লাভলু (বাংলাদেশ জামায়াতে ইসলামী) দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ২৫২ ভোট। ফলে এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। অন্যান্য প্রার্থীদের মধ্যে মমতাজ উদ্দিন (স্বতন্ত্র) পেয়েছেন ৩,৪৯৯ ভোট, মাহফুজুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ৬,৯৩৯ ভোট এবং ব্রিগেডিয়ার (অব.) শামিম কামাল (জনতার দল) ২০,১২৭ ভোট পেয়েছেন।
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ধানের শীষ প্রতীকে হাসান রাজিব প্রধান ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম রাজু দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৭২ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে শিহাব আহমেদ (স্বতন্ত্র) পেয়েছেন ৭,৯৫৯ ভোট, মশিউর রহমান রাঙ্গা (জাতীয় পার্টি) ৫,১৫৮ ভোট, শুভ আহম্মেদ (লেবার পার্টি) ১৪৩ ভোট, রেজাউল বারি সরকার (স্বতন্ত্র) ৮০৪ ভোট, রেদাউনুল হক (স্বতন্ত্র) ১৯১ ভোট, ফজলুল কবীর শাহরীয়ার (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ৪,৪৪২ ভোট এবং হাবিব মোহাম্মদ ফারুক (জাসদ) ২২৬ ভোট পেয়েছেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও প্রশাসনের সার্বিক প্রস্তুতির ফলে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিজয়ী প্রার্থীরা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উন্নয়ন ও গণমানুষের সেবায় আত্মনিয়োগের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
লালমনিরহাটের তিনটি আসনে একই দলের প্রার্থীদের বিজয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট