1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
যশোর হাসপাতাল থেকে রোগীকে ঢাকা পাঠানোর সময় অ্যাম্বুলেন্স চালকদের ভাড়া নিয়ে হট্টগোল - সংবাদ এইসময়
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

যশোর হাসপাতাল থেকে রোগীকে ঢাকা পাঠানোর সময় অ্যাম্বুলেন্স চালকদের ভাড়া নিয়ে হট্টগোল

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের সময় অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে চালকদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮,৩০ মিনিটের দিকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের সামনে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করে অ্যাম্বুলেন্সের চালকরা।

সরেজমিনে গিয়ে জানা যায়, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সেলিম (৬০) নামে এক বৃদ্ধকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীর ও পায়ের একাধিক স্থানে গভীর জখম ও হাড় ভেঙে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়ার্ডের ভিতরে যখন যন্ত্রণায় বৃদ্ধ কাতরাচ্ছেন তখন বাইরে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল শুরু হয়। এতে করে গুরুতর আহত ওই রোগীকে দ্রুত স্থানান্তর করতে বিলম্ব ঘটে এবং রোগীর স্বজনরা চরম ভোগান্তির শিকার হন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সেলিমের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার হাত ও পায়ে সেলাই দেওয়া হয়েছে এবং হাড় ভেঙে যাওয়ায় তাকে বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন। তবে অ্যাম্বুলেন্স চালকদের এমন অপেশাদার আচরণে উপস্থিত সাধারণ মানুষ ও রোগীর স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট